KhoborBangla24
২০ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাই আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ১৩ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা নুরুল আমিন এমপির

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আত উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ওলামা-মাশায়েখ সম্মেলন-২০২৬”। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য মুহাম্মদ নুরুল আমিন এমপি। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁর কাছে ১৩ দফা দাবি পেশ করা হলে তিনি দাবিগুলোর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আল্লামা শাহ মুহাম্মদ ছালাহ উদ্দিন লতিফী। অনুষ্ঠান পরিচালনা করেন কামরুল হাসান পারভেজ এবং স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, “এই উপমহাদেশে ইসলাম প্রচারে পীর-আউলিয়াদের অবদান অপরিসীম। তাঁদের অনুসৃত পথ ধরে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতাকর্মী ও ওলামায়ে কেরাম দীর্ঘদিন ধরে ত্যাগ ও কোরবানি দিয়ে আসছেন। ইসলামে চারটি মাজহাব রয়েছে, আমরা কোনো মাজহাবকে অস্বীকার করি না। একইভাবে ইসলামী দল ও সংগঠনগুলোর মধ্যেও পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার না করে মানুষকে ইসলামের সৌন্দর্য ও আদর্শের দিকে আহ্বান জানাতে হবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে আমাকে নির্বাচিত করেছে। এজন্য আমি ওলামা-মাশায়েখদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও মাজার, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যাতে নির্বিঘ্নে তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ১৩ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে ছিল— মসজিদ, মাজার ও ওয়াকফ সম্পত্তি রক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ, ইমাম-মুয়াজ্জিনদের সরকারি ভাতা চালু, ধর্মীয় অনুষ্ঠানসমূহে নিরাপত্তা প্রদান, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে যৌথ উদ্যোগ গ্রহণ, ওলামা-মাশায়েখদের হয়রানি বন্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শান্তি কমিটি গঠন এবং ধর্মীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা।
প্রধান অতিথি সংগঠনের নেতৃবৃন্দকে এসব দাবি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য তাঁর কার্যালয়ে আমন্ত্রণ জানান।
সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন, চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ জাফরুল আলম নেজামী, খাজা কালু শাহ সুন্নিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা মহিউদ্দিন নেছারী, মুহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য লায়ন আবু তাহের, সাংবাদিক নুরুল আলম, জাহিদ হোসাইন, শাহ মুহাম্মদ ফোরকান, কামরুল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব।
এছাড়াও মির্জা মহসিন, মাওলানা আতিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, মাওলানা আলাউদ্দিন, মাওলানা জিয়াউল হালিম, মাওলানা পারভেজ হোসাইন, ফজলুল হক দিদার, আবদুল মান্নান, মাওলানা ফারুক মিয়াসহ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইসলাম, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল। মিরসরাইয়ে সকল ইসলামী সংগঠন যেন নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা হবে। তবে যারা জান্নাতের বিনিময়ে ভোট কিনতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”
পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মরহুম নুরুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে খানখানাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ

বাঁশখালীর দুর্গত মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সহস্রাধিক পানিবন্দি পরিবারে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

ডিসেম্বরে দেশে ফিরে দলের নেতাদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

সাতকানিয়ায় সাঙ্গু,ডলু,হাঙ্গর, নদীর পানি বিপৎসীমা অতিক্রম, দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

অতিবৃষ্টি ঢল-বন্যার জলে ভাসছে বাঁশখালীর ২১২ গ্রাম

ঢল-বৃষ্টি ও পাহাড়ধসে লামা-চকরিয়ায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বান্দরবানে টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা,বিপৎসীমার উপরে সাঙ্গু-মাতামুহুরীর পানি নিম্নাঞ্চল প্লাবিত

১০

পানির নিচে ডুবে আছে চট্টগ্রাম শহর’ জনজীবন স্থবির’ বৃষ্টি ঝরছে ৪১২ মিলিমিটার

১১

ভারী বর্ষণে লোহাগাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন,বিদ্যুৎবিহীন উপজেলা-বাসী- নিম্নাঞ্চল প্লাবিত

১২

চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, ২০০৭ সালের বিপর্যয় পেছনে ফেলে রেকর্ড বৃষ্টি

১৩

ফরহাদাবাদে দুর্ধর্ষ চুরির অভিযোগ; আছরের সময় বসতবাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

১৪

বাঁশখালীতে গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় চমেকে ভর্তি

১৫

বাঁশখালীর জলাবদ্ধতা নিরসনে জলখদর খাল পরিদর্শন করলেন ইউএনও

১৬

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫: দক্ষিণ জোনে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

১৭

মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম–সিটিজির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

মিরসরাই আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ১৩ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা নুরুল আমিন এমপির

১৯

ঐতিহ্যবাহী আয়োজনে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা

২০