টেকনাফে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন

Estimated read time 0 min read
Ad1

এইচ মনছুর আলম টেকনাফ

৩ অক্টোবর বেলা ১২ টারদিকে সদর ইউনিয়নের হাবির ছড়া এলাকায় এঘটনা ঘটে। টেকনাফ হাবির ছড়া এলাকায় আপন বড় ভাইয়ের ছোট বোন খুন হয়েছে।এঘটনায় ঘাতক ইদ্রিস (৩৫)পলাতক রয়েছে।

নিহত দেলোয়ারা বেগম (৪৫) একই এলাকার হোসেনের কন্যা।।পুলিশ জানায়, জমি সংক্রান্ত ঘটনার জেরধরে দীর্ঘদিন ধরে ভাই বোনের মধ্যে বিরোধ চলে আসছিলো। আজ সকালে জমি জমার জেরে তর্কের করার এক সময় ইদ্রিস তার বড় বোন দেলোয়ারা বেগমকে এলোপাথাড়ি কোপ দেয়। কোপ দিয়ে ঘাতক ইদ্রিস পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ইদ্রিসকে আটকের চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours