শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন রামগড় পৌর মেয়র কাজী শাহজাহান রিপন।

Estimated read time 1 min read
Ad1

 

 

রানা মোল্লা,রামগড় (খাগড়াছড়ি): রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান রিপন শারদীয় দূর্গা পূজা ও বিজয়া দশমী উপলক্ষ্যে রামগড় সহ সকল দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আবহমানকাল থেকে একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের লোকেরা মিলেমিশে বসবাস করে আসছে। বিশ্বে এ এক অনন্য ইতিহাস। যে দেশে, যে ভূখণ্ডে একসঙ্গে নানা জাতি, নানা বর্ণের লোক এবং নানা ধর্ম-সংস্কৃতির লোকের বসবাস- সেটাই তাদের আসল পরিচয়। তাই তো প্রাচীনকাল থেকে আমরা পারস্পরিক সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ আছি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours