চট্টগ্রামে অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণে অটোরিকশায় থাকা একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে থানার নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকা থেকে অটোরিকশায় বিস্ফোরণে দগ্ধ ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন- বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (০৮) ও কাইনাত (৩)। তারা সবাই চট্টগ্রামে কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা গোদার পাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours