হলুদ সাংবাদিকতা রোধে প্রেস কাউন্সিলের চেয়াম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Estimated read time 1 min read
Ad1

জামালপুরে হলুদ সাংবাদিকতা রোধে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে।

এ উপলক্ষে রোববার সকাল দশটার দিকে জামালপুর সার্কিট হাউজ মিলনায়তনে সভার আয়োজন করা হয়। এতে জামালপুরের জেলা প্রশাসক মো.শফিউর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন,বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

প্রেস কাউন্সিলের সুপার সাখাওয়াত হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন,পুলিশ সুপার কামরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন,জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, হলুদ সাংবাদিকতা রোধে প্রমাপত্র হাতে নিয়ে পাঠক গ্রহণ সংবাদ তৈরি করার পাশাপাশি পরিবেশ বুঝে সাংবাদিকতা করার কথা তুলে ধরেন।এ ছাড়া তিনি নতুন নতুন তথ্য জানতে মোবাইল ফোনের গুঘল ব্যবহারে সৃজনশীল ও বিচক্ষণ সাংবাদিকতার প্রয়োজনের কথা তুলে ধরেন।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours