
ডেস্ক নিউজ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ চট্টগ্রাম মহানগর।
গতকাল নগরীর চেরাগী পাহাড় মোড়ে সংগঠনটির কার্যালয়ে মিলাদ মাহফিল ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি মোহাম্মদ জাহেদ উদ্দিন চৌধুরী রোমান অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ইমরান সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এমএ জব্বার প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম বিশেষ অতিথি ছিলেন মোঃ হাসান মামুন সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটি এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেল অন্যান্য নেতৃবৃন্দ।

+ There are no comments
Add yours