হৃদক্রিয়া বন্ধ হয়ে মাদারীপুর সদর হাসপাতালে হাজতির মৃত্যু

Estimated read time 0 min read
Ad1

সাবরীন জেরীন,মাদারীপুর:

মাদারীপুরে হযরত মাতুব্বর নামে এক হাজতির হৃদক্রিয়া বন্ধ হয়ে বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। এদিকে হাজতিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে । নিহত হযরত মাতুব্বর (৫০) সদর উপজেলার গাছবাড়ি গ্রামের তফেল মাতুব্বরের ছেলে।

মাদারীপুর জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় গত ১৯ ও ২২ জুলাই সদর মডেল থানায় আলাদা দুটি মামলার আসামী হযরত মাতুব্বর। পরে ২৭ সেপ্টেম্বর স্বেচ্ছায় আদালতে হাজির হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বুধবার (২১ অক্টোবার) ভোরে বুকে ব্যাথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কারা ওয়ার্ডে। পরে কারা হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৪০ মিনিটে সদর হাসপাতালে মারা যান।

এদিকে হযরতকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করেন স্বজনরা। তবে, অভিযোগ অস্বীকার করে কারাগার কর্তৃপক্ষ জানায়, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় হাজতিকে। পরে হৃদক্রিয়া বন্ধ হয়েই হযরতের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে সদর হাসপাতালের মর্গে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours