গভীর রাতে পদ্মায় ধরা পড়লেন ২৫ জেলে

Estimated read time 0 min read
Ad1

সাবরীন জেরীন,মাদারীপুর

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে ২৫ জেলেকে আটক করেছে জেলা মৎস্য বিভাগ।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে শিবচরের পদ্মা নদীতে অভিযান চালায় জেলা ও উপজেলা মৎস্য বিভাগ।

এসময় ইলিশ শিকারে নিয়োজিত থাকায় ২৫ জেলেকে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। নদী থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ জাল। অভিযানে অংশ নেন,জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামানসহ মৎস্য বিভাগের কর্মচারী ও পুলিশ সদস্যরা ।

জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মঙ্গলবার রাতে আমাদের অভিযানে ২৫ জন জেলে আটক হয়েছে। মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours