কুড়িগ্রামে পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

Estimated read time 0 min read
Ad1

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে আবু সেলিম(২৩) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সে ধরনীবাড়ী ইউনিয়নের মুন্সিবাড়ি কারীপাড়া গ্রামের হানিফ আলীর পুত্র।

জানা গেছে, মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সেলিম। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে বিকাল সাড়ে ৪টায় পরিবারের লোকজন বাড়ীর পাশ্ববর্তী পুকুরের পানিতে তার মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করা হয়।

খবর পেয়ে উলিপুর থানার এসআই মশিউর রহমান ও এএসআই সোহাগ পারভেজ ঘটনাস্থলে উপস্থিত হন। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours