জামালপুর ‘গবা খাল’ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দখলমুক্ত অভিযান!

Estimated read time 1 min read
Ad1

জামালপুর পৌরসভা ও সদর উপজেলার “গবা খাল” দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে শুক্রবার ৩১ মে, ২০২৪ তারিখ সকাল ০৭.০০ ঘটিকায় পৌরসভা ও কেন্দুয়া ইউনিয়নের শেখের ভিটা এলাকায় উদ্ধার/পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়।

এসময় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। উপস্থিত থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিউর রহমান।

এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর , ছানোয়ার হোসেন ছানু, মেয়র, জামালপুর পৌরসভা; জনপ্রতিনিধি, প্রজাতন্ত্রের কর্মচারীবৃন্দ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, স্কাউটসহ সর্বস্তরের উপস্থিত জনগণ।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours