নিজস্ব প্রতিবেদক:
খুলনা বিভাগে হাম রোগের কারণে জনজীবন বিপর্যয় হয়ে উঠেছে। গত ১৫ ই মার্চ থেকে ১১ই এপ্রিল পর্যন্ত মোট ১০৯৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৯ জন এর মৃত্যু হয়েছে ৫১ জনের অবস্থা আশঙ্কা জনক। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে হাম রোগে শীর্ষে কুষ্টিয়া ও যশোর জেলা। কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ৩৭৬ জন সন্দেহ রোগী শনাক্ত হয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮২ জন, যার মধ্যে ৮ জন মৃত্যু বরণ করেছে। দ্বিতীয় অবস্থানে আছে যশোর জেলা এখানে ২৪১ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে, তারমধ্যে কিছু সংখ্যক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে বাকি হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় আছে। খুলনা জেলায় ৮৭ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে ৬ জনের অবস্থা আশঙ্কা জনক। বাকিরা হাসপাতালে ভর্তি আছে। সাতক্ষীরা জেলায় ৫২ জন হাম রোগীর সন্ধান মিলেছে, ৫২ জনের সকলেই চিকিৎসাধীন হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কা জনক। নড়াইলে ৪৭ জন, ঝিনাইদহ ৪৩ জন, বাগেরহাটে ৩৭ জন,সবচেয়ে চুয়াডাঙ্গায় ১৮ জন সন্দেহজন রুগী শনাক্ত হয়েছে, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে তথ্য মতে রোগী ছাড়পত্র নিয়ে কম সংখ্যক বাড়ি ফিরছে, নতুন রোগীর ভর্তির সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি।।
মন্তব্য করুন