KhoborBangla24
৯ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢল-বৃষ্টি ও পাহাড়ধসে লামা-চকরিয়ায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

ঢল-বৃষ্টি ও পাহাড়ধসে লামা-চকরিয়ায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
সেলিম উদ্দিষ্ট খান:
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের লামা এবং কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধস ও পানিতে ডুবে মোট ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে লামা উপজেলায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন এবং চকরিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চকরিয়া পৌরসভাসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় ভয়াবহ পাহাড়ধসে নিহতরা হলেন— মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫), তাদের ছেলে মো. সোলেমান (৫), মো. জুয়েল (৩৪) এবং কুলছুমা আক্তার (২৫)। প্রথম তিনজন একই পরিবারের সদস্য এবং শেষের দুজন স্বামী-স্ত্রী।
স্থানীয়রা জানান, ভোরে পাহাড়ধসের সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে তারা উদ্ধারকাজে এগিয়ে যান। তবে এর আগেই পাহাড়ের মাটি চাপা পড়ে পাঁচজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, কক্সবাজারের চকরিয়া উপজেলার মছনিয়াকাটা এলাকায় টানা বর্ষণের কারণে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, পাহাড়ধসে এক মা ও তার দুই সন্তান মাটিচাপা পড়েন। উদ্ধার করার পর দুই শিশুকে মৃত ঘোষণা করা হয়। আহত মায়ের চিকিৎসা চলছে।
এদিকে, অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে চকরিয়া পৌরসভাসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মরহুম নুরুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে খানখানাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ

বাঁশখালীর দুর্গত মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সহস্রাধিক পানিবন্দি পরিবারে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

ডিসেম্বরে দেশে ফিরে দলের নেতাদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

সাতকানিয়ায় সাঙ্গু,ডলু,হাঙ্গর, নদীর পানি বিপৎসীমা অতিক্রম, দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

অতিবৃষ্টি ঢল-বন্যার জলে ভাসছে বাঁশখালীর ২১২ গ্রাম

ঢল-বৃষ্টি ও পাহাড়ধসে লামা-চকরিয়ায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বান্দরবানে টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা,বিপৎসীমার উপরে সাঙ্গু-মাতামুহুরীর পানি নিম্নাঞ্চল প্লাবিত

১০

পানির নিচে ডুবে আছে চট্টগ্রাম শহর’ জনজীবন স্থবির’ বৃষ্টি ঝরছে ৪১২ মিলিমিটার

১১

ভারী বর্ষণে লোহাগাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন,বিদ্যুৎবিহীন উপজেলা-বাসী- নিম্নাঞ্চল প্লাবিত

১২

চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, ২০০৭ সালের বিপর্যয় পেছনে ফেলে রেকর্ড বৃষ্টি

১৩

ফরহাদাবাদে দুর্ধর্ষ চুরির অভিযোগ; আছরের সময় বসতবাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

১৪

বাঁশখালীতে গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় চমেকে ভর্তি

১৫

বাঁশখালীর জলাবদ্ধতা নিরসনে জলখদর খাল পরিদর্শন করলেন ইউএনও

১৬

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫: দক্ষিণ জোনে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

১৭

মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম–সিটিজির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

মিরসরাই আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ১৩ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা নুরুল আমিন এমপির

১৯

ঐতিহ্যবাহী আয়োজনে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা

২০