আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম উত্তর জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক:
আলহামদুলিল্লাহ, আজ বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বাদ আছর চট্টগ্রামের ইমাম শেরে বাংলা (রহ.) মাজার শরীফ সংলগ্ন মসজিদে আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম উত্তর জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আল্লামা ছৈয়দ মুহাম্মদ খোরশিদ আলম। সভা পরিচালনা করেন অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মা’আরেফাতুন নুর, উপাধ্যক্ষ মুফতি জসিম উদ্দিন আলকাদেরী, আলহাজ্ব মাওলানা করিম উদ্দিন নুরী, মুফতি মাওলানা জয়নাল আবেদীন জেহাদি, মাওলানা কাজী হাসানুল করিম মুনিরী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হায়দরী, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নঈমী এবং মাওলানা মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকীসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ আল্লামা ছৈয়দ মুহাম্মদ খোরশিদ আলমকে আহ্বায়ক, অধ্যক্ষ আল্লামা ছালেহ আহমদ আনছারীকে যুগ্ম আহ্বায়ক, অধ্যাপক মাওলানা ছৈয়দ হাফেজ আহমদকে সদস্য সচিব এবং মাওলানা মুহাম্মদ ইয়াছিন হায়দরীকে যুগ্ম সচিব করে সর্বমোট ১১ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম উত্তর জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে আগামী মাসে সুবিধাজনক সময়ে কাউন্সিল আয়োজনের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। পরে শুকরিয়া আদায় শেষে উপস্থিত নেতৃবৃন্দ ইমাম শেরে বাংলা (রহ.) মাজার শরীফ জিয়ারত করেন।
মন্তব্য করুন