মরহুম নুরুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে খানখানাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ
আবদুল হান্নান হীরা
মানবসেবার ব্রত নিয়ে কাজ করে যাওয়া “মরহুম নুরুন্নবী ফাউন্ডেশন” এর উদ্যোগে চট্টগ্রামের ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সামান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ১৪/০৭/২০২৭ তারিখে ওয়ার্ডের জাকের আহমদ চৌধুরীর বাড়ির উঠানে আয়োজিত এ অনুষ্ঠানে কিছু পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ফিরোজা বেগম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম, মহাসচিব মোঃ সোহেল চৌধুরী, জাকের আহমদ চৌধুরী, সাংবাদিক আব্দুল হান্নান হীরা ও ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মরহুম নুরুন্নবীর আদর্শকে ধারণ করেই এই ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তারা সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
উপহার পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাদের এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
মন্তব্য করুন