KhoborBangla24
৯ জুলাই ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় সাঙ্গু,ডলু,হাঙ্গর, নদীর পানি বিপৎসীমা অতিক্রম, দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী

 

 

মো. সেলিম উদ্দিন খাঁন:
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সাঙ্গু নদী, ডলু নদী, হাঙ্গর খালের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে সাতকানিয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। আগামী কয়েকদিনও বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন অবস্থায় উপজেলার লাখ লাখ মানুষের মনে বন্যাতঙ্ক বিরাজ করছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, উপজেলার পুরানগড়, বাজালিয়া, ছদাহা, কেঁওচিয়া, ধর্মপুর, কালিয়াইশ, নলুয়া, আমিলাইষ, চরতী, খাগরিয়া, এওচিয়া ঢেমশা, পশ্চিম ঢেমশা, সোনাকানিয়াসহ নিম্নাঞ্চলের বিভিন্ন গ্রামে পানি ঢুকে পড়েছে। সাতকানিয়া সরকারি কলেজে হাঁটু পরিমাণ পানি বিরাজ করছে। সাতকানিয়া কলেজ রোড এবং কেরানিহাট-বান্দরবান সড়কের অনেক জায়গা জলপ্লাবিত । এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলার নিম্নাঞ্চলে বসত বাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি জমে রয়েছে। এরই মধ্যে বাসিন্দাদের অনেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পানি দ্রুত বাড়তে থাকায় অনেক এলাকা বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। অধিকাংশ নলকূপ জলে ডুবে গেছে। এলাকায় বিশুদ্ধ পানির সংকটও তীব্র হচ্ছে। জরুরি প্রয়োজনে নৌকা-ই হয়ে উঠেছে অনেক এলাকার একমাত্র যোগাযোগের মাধ্যম।

এদিকে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় উপজেলার পাহাড়ি এলাকাগুলোতে ধসের শঙ্কা বেড়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারগুলোকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

উল্লেখ্য, ২০২৩ সালেও প্রবল বন্যায় সাতকানিয়া আক্রান্ত হয়েছিল। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল। ঘরবাড়ি হারা হয়েছিল হাজারো মানুষ। এবারো এর চেয়ে মারাত্মক আকার ধারণ করেছে উপজেলাবাসীকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মরহুম নুরুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে খানখানাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ

বাঁশখালীর দুর্গত মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সহস্রাধিক পানিবন্দি পরিবারে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

ডিসেম্বরে দেশে ফিরে দলের নেতাদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

সাতকানিয়ায় সাঙ্গু,ডলু,হাঙ্গর, নদীর পানি বিপৎসীমা অতিক্রম, দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

অতিবৃষ্টি ঢল-বন্যার জলে ভাসছে বাঁশখালীর ২১২ গ্রাম

ঢল-বৃষ্টি ও পাহাড়ধসে লামা-চকরিয়ায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বান্দরবানে টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা,বিপৎসীমার উপরে সাঙ্গু-মাতামুহুরীর পানি নিম্নাঞ্চল প্লাবিত

১০

পানির নিচে ডুবে আছে চট্টগ্রাম শহর’ জনজীবন স্থবির’ বৃষ্টি ঝরছে ৪১২ মিলিমিটার

১১

ভারী বর্ষণে লোহাগাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন,বিদ্যুৎবিহীন উপজেলা-বাসী- নিম্নাঞ্চল প্লাবিত

১২

চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, ২০০৭ সালের বিপর্যয় পেছনে ফেলে রেকর্ড বৃষ্টি

১৩

ফরহাদাবাদে দুর্ধর্ষ চুরির অভিযোগ; আছরের সময় বসতবাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

১৪

বাঁশখালীতে গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় চমেকে ভর্তি

১৫

বাঁশখালীর জলাবদ্ধতা নিরসনে জলখদর খাল পরিদর্শন করলেন ইউএনও

১৬

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫: দক্ষিণ জোনে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

১৭

মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম–সিটিজির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

মিরসরাই আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ১৩ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা নুরুল আমিন এমপির

১৯

ঐতিহ্যবাহী আয়োজনে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা

২০