নিজস্ব প্রতিবেদক:
মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম–সিটিজি (এমবিডিএফ)-এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহার পরবর্তী ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত জেনিথ হেলথ কেয়ার লিমিটেডের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমবিডিএফ-এর আহ্বায়ক কমিটির সভাপতি জনাব আখতার হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জনাব আব্দুর রহিম এবং কবি ও চিকিৎসক এম. আর. কে. রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক জনাব মোহাম্মদ হারুনুর রশীদ। তিনি তাঁর বক্তব্যে মেডিসিন ব্যবসার উন্নয়ন, নৈতিকতা, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমবিডিএফ-এর প্রতিষ্ঠাতা সদস্য চিকিৎসক জনাব মীম আয়াত উল্লাহ। তিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের ঐক্য এবং মেডিসিন ব্যবসায় সংশ্লিষ্টদের দক্ষতা ও পেশাগত উন্নয়নে এমবিডিএফ-এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
আলোচনা সভা শেষে সদস্যদের মধ্যে ঈদের শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে এক আন্তরিক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সদস্যরা ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন