KhoborBangla24
২৭ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় চমেকে ভর্তি

বাঁশখালীতে গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় চমেকে চিকিৎসাধীন
পূর্ব বিরোধের জেরে হামলার দাবি পরিবারের; নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গুনাগরী আদর্শ গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত নার্গিস আক্তার (২৭) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ২০ জুন দুপুরে পূর্ব বিরোধের জেরে এলাকার কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে নার্গিস আক্তারের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন তার স্বামী মোহাম্মদ আবুল বশর। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তখন তার স্বামী ও সন্তানকেও আক্রমণের চেষ্টা করে। প্রাণভয়ে তারা পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত নার্গিস আক্তারকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের দাবি, এ ঘটনার পেছনে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে নালিশী দরখাস্ত দায়ের করা হয়েছিল। ওই দরখাস্তে দণ্ডবিধির ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩৭৯, ৩০৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টা হলেও অভিযুক্তরা তা মানেনি। বরং পূর্বের বিরোধকে কেন্দ্র করে আরও বেপরোয়া হয়ে পুনরায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা।
পরিবারের অভিযোগ অনুযায়ী, হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন— মোহাং আরফান প্রকাশ বাবু (২৩), পিতা: মোহাং দুলাল; নাছিমা আক্তার (৪৫), স্বামী: মোহাং দুলাল; এবং মোহাং সাগর (২০), পিতা: মোহাং আব্দুর রহিম। তাদের সবার বাড়ি গুনাগরী ইউনিয়নের জঙ্গল গুনাগরী এলাকার ১ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।
এলাকাবাসীর একাংশের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়ম ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা মনে করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাদের অভিযোগ, প্রভাবশালী মহলের কারণে অনেক সময় নিরীহ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। তাই প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এদিকে স্থানীয় সচেতন মহলও ঘটনাটির নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, “গুনাগরী এলাকায় একটি মারামারির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় একটি নালিশী অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মরহুম নুরুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে খানখানাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ

বাঁশখালীর দুর্গত মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সহস্রাধিক পানিবন্দি পরিবারে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

ডিসেম্বরে দেশে ফিরে দলের নেতাদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

সাতকানিয়ায় সাঙ্গু,ডলু,হাঙ্গর, নদীর পানি বিপৎসীমা অতিক্রম, দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

অতিবৃষ্টি ঢল-বন্যার জলে ভাসছে বাঁশখালীর ২১২ গ্রাম

ঢল-বৃষ্টি ও পাহাড়ধসে লামা-চকরিয়ায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বান্দরবানে টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা,বিপৎসীমার উপরে সাঙ্গু-মাতামুহুরীর পানি নিম্নাঞ্চল প্লাবিত

১০

পানির নিচে ডুবে আছে চট্টগ্রাম শহর’ জনজীবন স্থবির’ বৃষ্টি ঝরছে ৪১২ মিলিমিটার

১১

ভারী বর্ষণে লোহাগাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন,বিদ্যুৎবিহীন উপজেলা-বাসী- নিম্নাঞ্চল প্লাবিত

১২

চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, ২০০৭ সালের বিপর্যয় পেছনে ফেলে রেকর্ড বৃষ্টি

১৩

ফরহাদাবাদে দুর্ধর্ষ চুরির অভিযোগ; আছরের সময় বসতবাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

১৪

বাঁশখালীতে গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় চমেকে ভর্তি

১৫

বাঁশখালীর জলাবদ্ধতা নিরসনে জলখদর খাল পরিদর্শন করলেন ইউএনও

১৬

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫: দক্ষিণ জোনে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

১৭

মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম–সিটিজির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

মিরসরাই আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ১৩ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা নুরুল আমিন এমপির

১৯

ঐতিহ্যবাহী আয়োজনে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা

২০