KhoborBangla24
৩০ এপ্রিল ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৯১ সালের ঘূর্ণিঝড়ের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবদুল হান্নান হীরা ( চট্টগ্রাম )

পতেঙ্গা নাগরিক অধিকার ফোরাম এর উদ্যোগে ২৯ শে এপ্রিল ৯১ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল পতেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক অধিকার ফোরামের আহবায়ক মুজিবুল হকের সভাপতিত্বে সদস্য সচিব জনাব নাজমুল হুদা ও মোঃ ইকবালের ( হাদী পাড়া) সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে মহাগ্রন্হ আল কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সোলাইমান।

আলোচনা সভা ও দোয়া মাহফিল গভীর শ্রদ্ধা ও শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ২৯শে এপ্রিল স্মরণে বক্তব্য রাখেন
পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক, পতেঙ্গা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি এবং পউবি প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ ,নাগরিক অধিকার ফোরামের যুগ্ম আহবায়ক মোঃ আলী নূর,মোঃ ইলিয়াছ (পদ্মা),বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোঃ জসীম উদ্দিন ( ষ্টীলমিল), সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী মোঃ জসীম উদ্দিন (কাটগড়), বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোঃ গিয়াসউদ্দিন, মোঃ ইউসুফ, মোঃ নুর মোহাম্মদ, মোঃ সালাউদ্দিন, মোঃ আবু তোরাব ,মোঃরাশেদ এবং নাগরিক অধিকার ফোরামের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মোরশেদ প্রমুখ।

বক্তারা ১৯৯১ সালের সেই ভয়াল রাতের স্মৃতিচারণ করে বলেন, এই দিনটি চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনে এক হৃদয়বিদারক অধ্যায় হয়ে আছে।

বক্তারা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, পূর্ব প্রস্তুতি গ্রহণ এবং কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা এখন সময়ের দাবি। তারা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সোলাইমান।
অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে এ ধরনের স্মরণসভা আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মরহুম নুরুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে খানখানাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ

বাঁশখালীর দুর্গত মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সহস্রাধিক পানিবন্দি পরিবারে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

ডিসেম্বরে দেশে ফিরে দলের নেতাদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

সাতকানিয়ায় সাঙ্গু,ডলু,হাঙ্গর, নদীর পানি বিপৎসীমা অতিক্রম, দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

অতিবৃষ্টি ঢল-বন্যার জলে ভাসছে বাঁশখালীর ২১২ গ্রাম

ঢল-বৃষ্টি ও পাহাড়ধসে লামা-চকরিয়ায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বান্দরবানে টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা,বিপৎসীমার উপরে সাঙ্গু-মাতামুহুরীর পানি নিম্নাঞ্চল প্লাবিত

১০

পানির নিচে ডুবে আছে চট্টগ্রাম শহর’ জনজীবন স্থবির’ বৃষ্টি ঝরছে ৪১২ মিলিমিটার

১১

ভারী বর্ষণে লোহাগাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন,বিদ্যুৎবিহীন উপজেলা-বাসী- নিম্নাঞ্চল প্লাবিত

১২

চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, ২০০৭ সালের বিপর্যয় পেছনে ফেলে রেকর্ড বৃষ্টি

১৩

ফরহাদাবাদে দুর্ধর্ষ চুরির অভিযোগ; আছরের সময় বসতবাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

১৪

বাঁশখালীতে গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় চমেকে ভর্তি

১৫

বাঁশখালীর জলাবদ্ধতা নিরসনে জলখদর খাল পরিদর্শন করলেন ইউএনও

১৬

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫: দক্ষিণ জোনে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

১৭

মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম–সিটিজির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

মিরসরাই আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ১৩ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা নুরুল আমিন এমপির

১৯

ঐতিহ্যবাহী আয়োজনে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা

২০