KhoborBangla24
৫ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী জেলেদের স্বীকৃতি ও নিবন্ধন চায় বাংলাদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীসহ দেশের উপকূলীয় ও নদীভিত্তিক এলাকাগুলোতে কর্মরত নারী জেলেদের দ্রুত নিবন্ধনের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। দলটির নেতারা বলেছেন, মাছ ধরার সঙ্গে যুক্ত বিপুল সংখ্যক নারী এখনও সরকারি তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

এক বিবৃতিতে দলটির মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, দেশে বর্তমানে প্রায় ১৮ লাখের বেশি নিবন্ধিত জেলে রয়েছে, কিন্তু বাস্তবে এই খাতে নারীদের অংশগ্রহণ থাকলেও তাদের বড় একটি অংশ নিবন্ধনের বাইরে রয়েছে। ফলে সরকারি ভর্তুকি, প্রণোদনা, প্রশিক্ষণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ কংগ্রেসের মতে, নারী জেলেদের অবদান স্বীকৃতি না দিলে মৎস্য খাতের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তারা বলেন, নদী ও উপকূলীয় এলাকায় মাছ ধরা, প্রক্রিয়াজাতকরণ, শুকানো এবং বিপণনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের শ্রম যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না।

দলটি অবিলম্বে নারী জেলেদের সনাক্ত করে পৃথক ডাটাবেইস তৈরি, পরিচয়পত্র প্রদান এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ করার দাবি জানায়। পাশাপাশি নারী জেলেদের জন্য বিশেষ প্রশিক্ষণ, স্বল্পসুদে ঋণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়াতে হলে এ ধরনের প্রান্তিক খাতগুলোতে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মরহুম নুরুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে খানখানাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ

বাঁশখালীর দুর্গত মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সহস্রাধিক পানিবন্দি পরিবারে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

ডিসেম্বরে দেশে ফিরে দলের নেতাদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

সাতকানিয়ায় সাঙ্গু,ডলু,হাঙ্গর, নদীর পানি বিপৎসীমা অতিক্রম, দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

অতিবৃষ্টি ঢল-বন্যার জলে ভাসছে বাঁশখালীর ২১২ গ্রাম

ঢল-বৃষ্টি ও পাহাড়ধসে লামা-চকরিয়ায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বান্দরবানে টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা,বিপৎসীমার উপরে সাঙ্গু-মাতামুহুরীর পানি নিম্নাঞ্চল প্লাবিত

১০

পানির নিচে ডুবে আছে চট্টগ্রাম শহর’ জনজীবন স্থবির’ বৃষ্টি ঝরছে ৪১২ মিলিমিটার

১১

ভারী বর্ষণে লোহাগাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন,বিদ্যুৎবিহীন উপজেলা-বাসী- নিম্নাঞ্চল প্লাবিত

১২

চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, ২০০৭ সালের বিপর্যয় পেছনে ফেলে রেকর্ড বৃষ্টি

১৩

ফরহাদাবাদে দুর্ধর্ষ চুরির অভিযোগ; আছরের সময় বসতবাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

১৪

বাঁশখালীতে গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় চমেকে ভর্তি

১৫

বাঁশখালীর জলাবদ্ধতা নিরসনে জলখদর খাল পরিদর্শন করলেন ইউএনও

১৬

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫: দক্ষিণ জোনে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

১৭

মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম–সিটিজির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

মিরসরাই আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ১৩ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা নুরুল আমিন এমপির

১৯

ঐতিহ্যবাহী আয়োজনে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা

২০