KhoborBangla24
৭ মে ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবাসিক ভবনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, সীতাকুণ্ডে ১ লাখ টাকা জরিমানা

মো: আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় আবাসিক ভবনের নিচতলায় বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা এনএসআই ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে একটি বসতবাড়ির নিচতলায় গড়ে তোলা ঝুঁকিপূর্ণ গোডাউনে হাজারেরও অধিক গ্যাস সিলিন্ডার মজুদের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় মেসার্স ইউনূস এন্টারপ্রাইজের মালিক সিরাজ সওদাগরকে ১ লক্ষ টাকা জরিমানা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম। অভিযানে সীতাকুণ্ড মডেল থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

প্রশাসন সূত্রে জানা যায়, মেসার্স ইউনূস এন্টারপ্রাইজের নামে মাত্র ৪০টি গ্যাস সিলিন্ডার সংরক্ষণের অনুমোদন থাকলেও বাস্তবে একটি আবাসিক ভবনের নিচতলায় ১ হাজারেরও বেশি গ্যাস সিলিন্ডার মজুদ রাখা হয়েছিল। বিষয়টি স্থানীয়দের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঝুঁকি তৈরি করেছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেন,
“আমরা একটি গোপন তথ্যের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করি। মেসার্স ইউনূস এন্টারপ্রাইজের যে লাইসেন্স রয়েছে সেই লাইসেন্স অনুযায়ী তিনি ৪০টির অধিক সিলিন্ডার মজুদ করতে পারেন না। তবে সরেজমিনে এসে দেখা গিয়েছে তিনি হাজারেরও অধিক গ্যাস সিলিন্ডার মজুদ রেখেছেন, যা এলাকার মানুষদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই দিক বিবেচনা করে আইনের নির্দিষ্ট ধারায় মেসার্স ইউনূস এন্টারপ্রাইজকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও বলেন,
“প্রতিষ্ঠানটির মালিককে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে এই বসতবাড়ির গোডাউন থেকে সব গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহল বলছে, আবাসিক এলাকায় এভাবে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ রাখা শুধু আইন লঙ্ঘনই নয়, এটি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত। তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ অবৈধ গুদামের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মরহুম নুরুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে খানখানাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ

বাঁশখালীর দুর্গত মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সহস্রাধিক পানিবন্দি পরিবারে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

ডিসেম্বরে দেশে ফিরে দলের নেতাদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

সাতকানিয়ায় সাঙ্গু,ডলু,হাঙ্গর, নদীর পানি বিপৎসীমা অতিক্রম, দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

অতিবৃষ্টি ঢল-বন্যার জলে ভাসছে বাঁশখালীর ২১২ গ্রাম

ঢল-বৃষ্টি ও পাহাড়ধসে লামা-চকরিয়ায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বান্দরবানে টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা,বিপৎসীমার উপরে সাঙ্গু-মাতামুহুরীর পানি নিম্নাঞ্চল প্লাবিত

১০

পানির নিচে ডুবে আছে চট্টগ্রাম শহর’ জনজীবন স্থবির’ বৃষ্টি ঝরছে ৪১২ মিলিমিটার

১১

ভারী বর্ষণে লোহাগাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন,বিদ্যুৎবিহীন উপজেলা-বাসী- নিম্নাঞ্চল প্লাবিত

১২

চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, ২০০৭ সালের বিপর্যয় পেছনে ফেলে রেকর্ড বৃষ্টি

১৩

ফরহাদাবাদে দুর্ধর্ষ চুরির অভিযোগ; আছরের সময় বসতবাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

১৪

বাঁশখালীতে গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় চমেকে ভর্তি

১৫

বাঁশখালীর জলাবদ্ধতা নিরসনে জলখদর খাল পরিদর্শন করলেন ইউএনও

১৬

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫: দক্ষিণ জোনে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

১৭

মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম–সিটিজির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

মিরসরাই আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ১৩ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা নুরুল আমিন এমপির

১৯

ঐতিহ্যবাহী আয়োজনে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা

২০