নিজস্ব প্রতিবেদক:
শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ফটিকছড়ি দক্ষিণ জোনের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জোনের সাবেক পরিচালক মাওলানা মোহাম্মদ মাঈন উদ্দিন নুরানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজহারুল উলুম গাউছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ আল্লামা মুসলেহ উদ্দিন আহমদ মাদানী। উদ্বোধক ছিলেন জেলা কানুনগো মুহাম্মদ জয়নাল আবেদীন।
দক্ষিণ জোনের প্রধান উপদেষ্টা হাফেজ হেলাল উদ্দিন, পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং উপপরিচালক মুহাম্মদ আলমগীর মাসুদ-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে মোট ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৯৯ জন এবং সাধারণ গ্রেডে ২৫১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
দক্ষিণ জোনের উপদেষ্টা মাস্টার নোমান অর রশীদ, জোনের সচিব মুহাম্মদ ইমরান হোসাইন এবং উপসচিব ওমর ফারুক চৌধুরী-র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ লিয়াকত স্মৃতি কেন্দ্রীয় পরিষদের সচিব আলহাজ এম. ওয়াহেদ মুরাদ, সৈয়দ হাফেজ আহমদ, কাজী এম. আহসানুল আলম এবং মোহাম্মদ মাসরুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুছ, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ খাঁন আল কাদেরী, মোহাম্মদ আবু হাছান চৌধুরী, আহমদ হোসাইন মুফতি, প্রভাষক মোহাম্মদ খালেদ সরোয়ার, আলহাজ মোহাম্মদ নুরুল হুদা, মাওলানা আব্দুল মালেক আশরাফী, মাওলানা নাজিম উদ্দিন চিশতী, মাওলানা মঈন উদ্দিন মাইজভান্ডারী, কাজী মুহাম্মদ তছলিম উদ্দিন কাদেরী, হাফেজ নুরুজ্জামান কাদেরী, সৈয়দ এরশাদ হোসাইন বুখারী, মুহাম্মদ জুনায়েদ মাসুম, আহমদ হোসেন রেজভী, মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ নাজিম উদ্দিন, সাহারা বেগম, মাওলানা মোরশেদ রেজা কাদেরী, গোলাম রাব্বানী, মুহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী, মহরম আলী, মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ সবুজ, মুহাম্মদ হাসানুজ্জামান, হাফেজ রাকিব, মোহাম্মদ শাহজাহান, সিফাত, আব্দুর রহিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে অনুপ্রাণিত করবে।
মন্তব্য করুন