নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় একটি বসতবাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ জুলাই) আছরের সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদাবাদের ইউসুফ চৌধুরী বাড়ির বাসিন্দা আবুল কালাম চৌধুরীর বাসভবন ‘স্বপ্ন কমল’-এ দুর্বৃত্তরা প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, ফরহাদাবাদে এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা এর আগে খুব একটা ঘটেনি। দিনের বেলায় এমন ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এলাকাবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সবাইকে নিজ নিজ বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ও সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন