বাঁশখালীর দুর্গত মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সহস্রাধিক পানিবন্দি পরিবারে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর বন্যাকবলিত ও দুর্গত এলাকায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। সংগঠনের উদ্যোগে শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে দিনব্যাপী পরিচালিত ত্রাণ কার্যক্রমে সহস্রাধিক পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, নগদ অর্থসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ কার্যক্রমের পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি অ্যাম্বুলেন্সসহ পূর্ণাঙ্গ চিকিৎসক দলও সার্বক্ষণিক প্রস্তুত ছিল।
সংগঠনের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের নেতৃত্বে পরিচালিত ত্রাণ টিমে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব স. ম. হামেদ হোসাইন, টিম প্রধান অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, দপ্তর সম্পাদক মাওলানা এ. এম. মঈনউদ্দীন চৌধুরী হালিম, সহ-অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, প্রচার সচিব অধ্যক্ষ আল্লামা হেলাল উদ্দীন আলকাদেরী, টিম সচিব এম. কফিল উদ্দীন রানা, মাস্টার আনোয়ারুল আজিম, মাওলানা বশির আহমদ, মাওলানা শরিফ কাদেরী, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন জাহেদ, কাজী সোলতান আহমদ, মাওলানা সিরাজুল হক, এম. আহমদ রেজা, মুহাম্মদ মামুনুর রশিদ, আবুল ফয়েজ মামুন, মুহাম্মদ শিহাব উদ্দীনসহ সংগঠনের আরও অনেক নেতা-কর্মী।
ত্রাণ বিতরণকালে মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, “বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন এখনো বন্যার পানিতে নিমজ্জিত। বহু মানুষের ক্ষেত-খামার ও ফসলি জমি নষ্ট হয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। অসংখ্য মানুষ এখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।”
তিনি অবিলম্বে বাঁশখালীকে দুর্গত এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনকে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসারও আহ্বান জানান।
উল্লেখ্য, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ত্রাণ টিমের এ কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করে সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা ও বাঁশখালী উপজেলা শাখা।
মন্তব্য করুন