রিপোর্ট বাংলাদেশ-
২৯ এপ্রিল ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে ফিরছেন খালেদা জিয়া

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হচ্ছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
এর আগে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে ঢাকায় ফেরত আনতে এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে সরকারকে চিঠি দিয়েছিল। গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন।
চিঠিতে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে ‘আশঙ্কামুক্ত’ নয়। তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়। পরে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দেয়। এরপর থেকে ৬ মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি নেত্রীর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার।
এমন অবস্থায় গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে বিএনপি। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মরহুম নুরুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে খানখানাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ

বাঁশখালীর দুর্গত মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সহস্রাধিক পানিবন্দি পরিবারে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

ডিসেম্বরে দেশে ফিরে দলের নেতাদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

সাতকানিয়ায় সাঙ্গু,ডলু,হাঙ্গর, নদীর পানি বিপৎসীমা অতিক্রম, দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

অতিবৃষ্টি ঢল-বন্যার জলে ভাসছে বাঁশখালীর ২১২ গ্রাম

ঢল-বৃষ্টি ও পাহাড়ধসে লামা-চকরিয়ায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বান্দরবানে টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা,বিপৎসীমার উপরে সাঙ্গু-মাতামুহুরীর পানি নিম্নাঞ্চল প্লাবিত

১০

পানির নিচে ডুবে আছে চট্টগ্রাম শহর’ জনজীবন স্থবির’ বৃষ্টি ঝরছে ৪১২ মিলিমিটার

১১

ভারী বর্ষণে লোহাগাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন,বিদ্যুৎবিহীন উপজেলা-বাসী- নিম্নাঞ্চল প্লাবিত

১২

চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, ২০০৭ সালের বিপর্যয় পেছনে ফেলে রেকর্ড বৃষ্টি

১৩

ফরহাদাবাদে দুর্ধর্ষ চুরির অভিযোগ; আছরের সময় বসতবাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

১৪

বাঁশখালীতে গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় চমেকে ভর্তি

১৫

বাঁশখালীর জলাবদ্ধতা নিরসনে জলখদর খাল পরিদর্শন করলেন ইউএনও

১৬

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫: দক্ষিণ জোনে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

১৭

মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম–সিটিজির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

মিরসরাই আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ১৩ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা নুরুল আমিন এমপির

১৯

ঐতিহ্যবাহী আয়োজনে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা

২০