রিপোর্ট বাংলাদেশ~
২ মে ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসা পেয়ে বনে চলে গেল হাতি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বনের মধ্যে পায়ে গভীর ক্ষত নিয়ে খুঁড়িয়ে চলা একটি হাতিকে চিকিৎসা দিয়েছে বনবিভাগ। বৃহস্পতিবার (১ মে) চিকিৎসার পর হাতিটি কাটাবাড়ি পাহাড়ের দিকে চলে যায় বলে জানান বনবিভাগের কর্মকর্তারা।

মাদী হাতিটির বয়স প্রায় ১০ থেকে ১২ বছর। গাজীপুর সাফারি পার্ক থেকে আসা মেডিক্যাল টিম ও নালিতাবাড়ী প্রাণিসম্পদ বিভাগের মেডিক্যাল টিম মিলে সেটিকে চিকিৎসা দেয়।

গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রায় তিন-চার মাস আগে বল্লম জাতীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। এতে তার পায়ে তিন-চার ইঞ্চি দীর্ঘ আর প্রায় ছয় ইঞ্চির মতো গভীর ক্ষত হয়। সে কারণে অসুস্থ হয়ে পড়ে।
তিনি বলেন, আমরা পাহাড়ে এসে হাতিটির আঘাত পাওয়া স্থানে ড্রেসিং করে অ্যান্টিবায়োটিক দিয়ে বনে ছেড়ে দিয়েছি।

বনবিভাগের মধুটিলা রেঞ্জের কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা ওই হাতিকে অসুস্থ দেখতে পান স্থানীয়রা। তারা বনবিভাগকে খবর দিলে তিন দিন ধরে হাতিটির সন্ধানে খোঁজাখুঁজি চলে। একপর্যায়ে দাওধারা-কাটাবাড়ি পাহাড়ে হাতিটিকে পড়ে থাকতে দেখা যায়।

নালিতাবাড়ী প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন শাকিব হোসেন সাগর বলেন, হাতিটি পাহাড়ের উপর অবস্থান করছিল। ডার্টগানের মাধ্যমে সেটিকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। পরে কাছে গিয়ে দেখা যায় ডান পায়ে ক্ষত হয়ে পুঁজ জমেছে। এরপর ড্রেসিং করে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ও অন্যান্য ওষুধ লাগিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, পাঁচ ঘণ্টা ধরে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়। পরে সেটি নিজেই উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে হেঁটে বনের দিকে চলে যায়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, হাতিটি এক সপ্তাহ ধরে দলছুট হয়ে জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছিল। গত মঙ্গলবার থেকে শেরপুর বন বিভাগ, মধুটিলা ইকোপার্ক রেঞ্জ ও স্থানীয় লোকজন হাতিটির খোঁজে জঙ্গলে অভিযান চালান। বুধবার বিকালে সীমান্তবর্তী দাওধারা-কাটাবাড়ি এলাকার জঙ্গলে হাতিটির অবস্থান শনাক্ত হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাতিটিকে জঙ্গলের পাশে একটি জলাশয়ের ধারে ঝিমোতে দেখা যায়। তখনই শুরু হয় তার চিকিৎসা।

বন্য হাতির চিকিৎসা অভিযানে আরো অংশ নেন গাজীপুর সাফারি পার্কের ল্যাব টেকনিশিয়ান আতিকুর রহমান ভূঁইয়া, ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন, সহকারী মোস্তফা কামাল, শেরপুর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির, বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আবদুল্লাহ আল আমিন, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী ও সমশ্চড়া বিট কর্মকর্তা মো. কাউসার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাটাবাড়ি, বুরুঙ্গা ও কালাপানি এলাকায় এক সপ্তাহ ধরে ৩০-৩৫টি বন্য হাতির একটি দল পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিল। আহত হাতিটি দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ছিল।

প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শেরপুর কার্যালয় বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির বলেন, ক‌য়েক‌ দিন আগে অসুস্থ হাতিটির খবর পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। গত মঙ্গলবার থে‌কে হাতিটির খোঁজ নিতে শুরু করেন। বুধবার বিকালে সীমান্তবর্তী ধাওদারা-কাটাবাড়ি এলাকায় হাতিটির সন্ধান মেলে। বৃহস্পতিবার সকালে একটি জলাশয়ের কাছে হাতিটি দাঁড়িয়ে ঝিমাচ্ছিল। এ সময় চেতানাশক দিয়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে হাতিটি জঙ্গলে হেঁটে চলে গেছে। হাতিটি পর্যবেক্ষণ করতে বন বিভাগকে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মরহুম নুরুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে খানখানাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ

বাঁশখালীর দুর্গত মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সহস্রাধিক পানিবন্দি পরিবারে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

ডিসেম্বরে দেশে ফিরে দলের নেতাদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

সাতকানিয়ায় সাঙ্গু,ডলু,হাঙ্গর, নদীর পানি বিপৎসীমা অতিক্রম, দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

অতিবৃষ্টি ঢল-বন্যার জলে ভাসছে বাঁশখালীর ২১২ গ্রাম

ঢল-বৃষ্টি ও পাহাড়ধসে লামা-চকরিয়ায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বান্দরবানে টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা,বিপৎসীমার উপরে সাঙ্গু-মাতামুহুরীর পানি নিম্নাঞ্চল প্লাবিত

১০

পানির নিচে ডুবে আছে চট্টগ্রাম শহর’ জনজীবন স্থবির’ বৃষ্টি ঝরছে ৪১২ মিলিমিটার

১১

ভারী বর্ষণে লোহাগাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন,বিদ্যুৎবিহীন উপজেলা-বাসী- নিম্নাঞ্চল প্লাবিত

১২

চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, ২০০৭ সালের বিপর্যয় পেছনে ফেলে রেকর্ড বৃষ্টি

১৩

ফরহাদাবাদে দুর্ধর্ষ চুরির অভিযোগ; আছরের সময় বসতবাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

১৪

বাঁশখালীতে গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় চমেকে ভর্তি

১৫

বাঁশখালীর জলাবদ্ধতা নিরসনে জলখদর খাল পরিদর্শন করলেন ইউএনও

১৬

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫: দক্ষিণ জোনে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

১৭

মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম–সিটিজির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

মিরসরাই আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ১৩ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা নুরুল আমিন এমপির

১৯

ঐতিহ্যবাহী আয়োজনে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা

২০