KhoborBangla24
১ জুন ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি

দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি।

নিজস্ব প্রতিনিধি।

সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ করায় দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

জমি সংক্রান্ত অভিযোগের খোঁজ নিতে পুলিশ ফাঁড়ি থেকে ফেরার পথে তিনি একদল ভূমি দস্যু ও আদালতের দাল চক্রের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান।

*ঘটনার বিবরণ:*
গত ১৮ অক্টোবর জমি সংক্রান্ত অভিযোগ নিয়ে নিজ বাসা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের নয়নপুরের উদ্দেশ্যে রওনা হন সেন্টু। চলতি বছরের ২৪ জুলাই ও ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এ বিষয়ে দুটি অভিযোগ দায়ের করেন তিনি।

কাউতলী ২নং পুলিশ ফাঁড়ির ওসি আলাউদ্দিনের সঙ্গে দেখা করতে গিয়ে তাকে না পেয়ে নয়নপুরে নিজ বাসায় ফেরার পথে শহীদুল হক ওরফে ফরিদ মিয়ার নেতৃত্বে মমতাজ বেগম, মো. বাবুল, আব্দুল বাতেন, মোতালেব, আব্দুল্লাহ, হাবিজসহ অজ্ঞাত আরও কয়েকজন তার পথ আটকায়। পরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করে।

সেন্টুর ডাক-চিৎকারে পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে পথচারীরা অসুস্থ সাংবাদিক সেন্টুকে ঢাকাগামী বাসে তুলে দেন।

*সাংবাদিক সমাজের প্রতিক্রিয়া:*
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

দৈনিক স্বদেশ-বিচিত্রার সম্পাদকসহ সকল সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে থানা-পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মরহুম নুরুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে খানখানাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ

বাঁশখালীর দুর্গত মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সহস্রাধিক পানিবন্দি পরিবারে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

ডিসেম্বরে দেশে ফিরে দলের নেতাদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

সাতকানিয়ায় সাঙ্গু,ডলু,হাঙ্গর, নদীর পানি বিপৎসীমা অতিক্রম, দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

অতিবৃষ্টি ঢল-বন্যার জলে ভাসছে বাঁশখালীর ২১২ গ্রাম

ঢল-বৃষ্টি ও পাহাড়ধসে লামা-চকরিয়ায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বান্দরবানে টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা,বিপৎসীমার উপরে সাঙ্গু-মাতামুহুরীর পানি নিম্নাঞ্চল প্লাবিত

১০

পানির নিচে ডুবে আছে চট্টগ্রাম শহর’ জনজীবন স্থবির’ বৃষ্টি ঝরছে ৪১২ মিলিমিটার

১১

ভারী বর্ষণে লোহাগাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন,বিদ্যুৎবিহীন উপজেলা-বাসী- নিম্নাঞ্চল প্লাবিত

১২

চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, ২০০৭ সালের বিপর্যয় পেছনে ফেলে রেকর্ড বৃষ্টি

১৩

ফরহাদাবাদে দুর্ধর্ষ চুরির অভিযোগ; আছরের সময় বসতবাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

১৪

বাঁশখালীতে গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় চমেকে ভর্তি

১৫

বাঁশখালীর জলাবদ্ধতা নিরসনে জলখদর খাল পরিদর্শন করলেন ইউএনও

১৬

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫: দক্ষিণ জোনে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

১৭

মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম–সিটিজির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

মিরসরাই আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ১৩ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা নুরুল আমিন এমপির

১৯

ঐতিহ্যবাহী আয়োজনে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা

২০