KhoborBangla24
১৭ এপ্রিল ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে পাহাড় কেটে ‘কনটেইনার টার্মিনাল’! ৫ হাজার গাছ নিধন—অভিযানে জেল-জরিমানা

মোঃ আমজাদ হোসেন, ষ্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কাটা, পুকুর ভরাট এবং প্রায় পাঁচ হাজার গাছ নিধন করে অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একে এইচ লজিস্টিকস নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা এবং এক কর্মকর্তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্পের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড বাজারের পূর্ব পাশে মকবুলার রহমান জুট মিলস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একে এইচ লজিস্টিকস প্রতিষ্ঠানটি স্থানীয় প্রভাবশালী একটি মহলের মদদে বিশাল একটি পাহাড় কেটে সমতল করছিল। পাশাপাশি একটি বড় পুকুর ভরাট করে সেখানে কনটেইনার টার্মিনাল নির্মাণের কাজ চালিয়ে আসছিল। এতে এলাকার প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।

শুধু তাই নয়, টার্মিনাল নির্মাণের জন্য ওই এলাকায় ব্যাপকহারে ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়। এক সময় সবুজে ঘেরা পাহাড়ি এলাকা এখন প্রায় বিরান ভূমিতে পরিণত হয়েছে। বাণিজ্যিক স্বার্থে এমন পরিবেশ ধ্বংসের চিত্র দেখে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারাও বিস্ময় প্রকাশ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটা, পুকুর ভরাট ও গাছ নিধনের সুস্পষ্ট প্রমাণ পায় প্রশাসন। পরিবেশ সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করে একে এইচ লজিস্টিকসের কর্মকর্তা ফরিদ আহমেদ (৫০)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশের অপূরণীয় ক্ষতির জন্য প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানটি কোনো বৈধ কাগজপত্র বা অনুমোদন দেখাতে পারেনি। পরিবেশ অধিদপ্তর কিংবা জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই তারা পাহাড় কাটা ও জলাশয় ভরাটের মতো গুরুতর অপরাধে জড়িত ছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এলেও ক্ষোভও বিরাজ করছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এমন ধ্বংসযজ্ঞ চললেও প্রভাবশালী মহলের কারণে কেউ মুখ খুলতে পারেনি। পরিবেশ বাদীদের মতে, যে পরিমাণ পাহাড় ধ্বংস ও গাছ নিধন করা হয়েছে, তার তুলনায় জরিমানার পরিমাণ অত্যন্ত সামান্য। তারা এ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

অভিযান চলাকালে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস এবং সীতাকুণ্ড মডেল থানার পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মরহুম নুরুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে খানখানাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ

বাঁশখালীর দুর্গত মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সহস্রাধিক পানিবন্দি পরিবারে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

ডিসেম্বরে দেশে ফিরে দলের নেতাদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

সাতকানিয়ায় সাঙ্গু,ডলু,হাঙ্গর, নদীর পানি বিপৎসীমা অতিক্রম, দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

অতিবৃষ্টি ঢল-বন্যার জলে ভাসছে বাঁশখালীর ২১২ গ্রাম

ঢল-বৃষ্টি ও পাহাড়ধসে লামা-চকরিয়ায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বান্দরবানে টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা,বিপৎসীমার উপরে সাঙ্গু-মাতামুহুরীর পানি নিম্নাঞ্চল প্লাবিত

১০

পানির নিচে ডুবে আছে চট্টগ্রাম শহর’ জনজীবন স্থবির’ বৃষ্টি ঝরছে ৪১২ মিলিমিটার

১১

ভারী বর্ষণে লোহাগাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন,বিদ্যুৎবিহীন উপজেলা-বাসী- নিম্নাঞ্চল প্লাবিত

১২

চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, ২০০৭ সালের বিপর্যয় পেছনে ফেলে রেকর্ড বৃষ্টি

১৩

ফরহাদাবাদে দুর্ধর্ষ চুরির অভিযোগ; আছরের সময় বসতবাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

১৪

বাঁশখালীতে গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় চমেকে ভর্তি

১৫

বাঁশখালীর জলাবদ্ধতা নিরসনে জলখদর খাল পরিদর্শন করলেন ইউএনও

১৬

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫: দক্ষিণ জোনে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

১৭

মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম–সিটিজির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

মিরসরাই আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ১৩ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা নুরুল আমিন এমপির

১৯

ঐতিহ্যবাহী আয়োজনে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা

২০