KhoborBangla24
২০ এপ্রিল ২০২৬, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। সিরিজ হার এড়াতে তাই দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না স্বাগতিকদের। এমন সমীকরণের ম্যাচে কোনো ভুল করেনি মেহেদী হাসান মিরাজ ব্রিগেড। নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড দল। জবাবে ৮৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে আগামী ২৩ এপ্রিল মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী ওয়ানডে।

১৯৯ রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। নাথান স্মিথের বলে বিদায়ের আগে দুটি বাউন্ডারিতে করেন ৮ রান। এরপর ক্রিজে আসেন একাদশে ফেরা সৌম্য সরকার। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে উইলিয়াম ও’রকির বলে ফক্সক্রফটের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন সৌম্য। তার ব্যাট থেকে আসে ১১ বলে ৮ রান।

 

এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে তৃতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। দুজনেই ফিফটির দেখা পেলেও জয় নিয়ে ফিরতে পারেননি। মাত্র ৫৮ বলে ৭৬ রান করা তামিমের ইনিংসটি ১০টি চার ও চারটি ছয়ে সাজানো। শান্ত ৭১ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৫০ রান করে রিটায়ার্ট হার্ট হয়ে মাঠ ছাড়েন।

এর আগে, টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। সফরকারীদের ইনিংসে একাই ধস নামিয়ে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় ফাইফার পান টাইগার তরুণ গতিতারকা নাহিদ রানা। এই ডানহাতি পেসার ১০ ওভার বোলিং করে ১ মেইডেনসহ ৩২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। গত ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ২৪ রান খরচায় পাঁচ উইকেট নেন নাহিদ।

কিউইদের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেছেন ওপেনার নিক কেলি। তার ১০২ বলের ইনিংসে ছিল ১৪ চারের মার। এছাড়া আর কোনো ব্যাটার বিশের ঘরে পৌছাতে পারেননি। হেনরি নিকোলস ১৩, উইল ইয়াং ৭, অধিনায়ক টম ল্যাথাম ১৪, মুহাম্মদ আব্বাস ১৯, জশ ক্লার্কসন ৬, ডিন ফক্সক্রফট ১৫ রান করেন। আর বোলিংয়ে নাহিদের ৫ উইকেট ছাড়াও শরিফুল দুটি উইকেট শিকার করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মরহুম নুরুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে খানখানাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ

বাঁশখালীর দুর্গত মানুষের পাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সহস্রাধিক পানিবন্দি পরিবারে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

ডিসেম্বরে দেশে ফিরে দলের নেতাদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

সাতকানিয়ায় সাঙ্গু,ডলু,হাঙ্গর, নদীর পানি বিপৎসীমা অতিক্রম, দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

অতিবৃষ্টি ঢল-বন্যার জলে ভাসছে বাঁশখালীর ২১২ গ্রাম

ঢল-বৃষ্টি ও পাহাড়ধসে লামা-চকরিয়ায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বান্দরবানে টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা,বিপৎসীমার উপরে সাঙ্গু-মাতামুহুরীর পানি নিম্নাঞ্চল প্লাবিত

১০

পানির নিচে ডুবে আছে চট্টগ্রাম শহর’ জনজীবন স্থবির’ বৃষ্টি ঝরছে ৪১২ মিলিমিটার

১১

ভারী বর্ষণে লোহাগাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন,বিদ্যুৎবিহীন উপজেলা-বাসী- নিম্নাঞ্চল প্লাবিত

১২

চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, ২০০৭ সালের বিপর্যয় পেছনে ফেলে রেকর্ড বৃষ্টি

১৩

ফরহাদাবাদে দুর্ধর্ষ চুরির অভিযোগ; আছরের সময় বসতবাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

১৪

বাঁশখালীতে গৃহবধূর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় চমেকে ভর্তি

১৫

বাঁশখালীর জলাবদ্ধতা নিরসনে জলখদর খাল পরিদর্শন করলেন ইউএনও

১৬

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫: দক্ষিণ জোনে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

১৭

মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম–সিটিজির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

মিরসরাই আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ১৩ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা নুরুল আমিন এমপির

১৯

ঐতিহ্যবাহী আয়োজনে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা

২০