আজ শুক্রবার (১৭ এপ্রিল) জুমাবার প্রথম দিন সকাল ১০ টায় আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ২ দিনব্যাপী ২৩ তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিল শুরু হচ্ছে। বিকেল ৩ টা থেকে আলাদাভাবে পর্দা সহকারে মহিলা মাহফিল অনুষ্ঠিত হবে। ২য় দিন শনিবার সকাল ১০ টায় জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুলের আয়োজনে শিশু- কিশোর সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৩ টা থেকে পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল উদ্বোধন করবেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মাহফিলে দেশ বরেণ্য ইসলামিক স্কলার, মুফাস্সির, আলেম- ওলামাগণ বিষয় ভিত্তিক পবিত্র কোরআনের দরস পেশ করবেন। মাহফিলে খ্যাতিমান পীর-মাশায়েখ, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং পেশাজীবীগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। মাহফিলকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক সৈয়দ মোহাম্মদ হামেদ হোসাইন ও সচিব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বীর চট্টলার ধর্মানুরাগী মানুষদের প্রতি অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি
মন্তব্য করুন