
নিজস্ব প্রতিবেদক:
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও জায়নবাদীদের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে এবং ইরানের প্রতি সংহতি প্রকাশ করে ঢাকাস্থ ইরান কালচারাল সেন্টারের কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মওলানা মুহাম্মদ রেজাউল মোস্তফা তানভীর আজহারী।
সাক্ষাৎকালে মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতি, বৈশ্বিক চ্যালেঞ্জ এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্যের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয়েই মুসলিম বিশ্বের ঐক্য ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় ইরান কালচারাল সেন্টারের কাউন্সিলর মাওলানা তানভীর আজহারীকে “আল কুরআনে ইসলামী চিন্তাধারার সামগ্রিক রূপরেখা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বই উপহার হিসেবে প্রদান করেন।
মন্তব্য করুন